ফেনীতে বিজিবির অভিযানে চোরাই পণ্যসহ আটক ১

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
জব্দ করা চোরাই পণ্য ও আটক ব্যক্তি

জব্দ করা চোরাই পণ্য ও আটক ব্যক্তি © টিডিসি

ফেনীতে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, হুইস্কি, সিএনজিসহ ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকার চোরাই পণ্য জব্দ ও একজনকে আটক করেছে বিজিবি। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি পূর্ব ছাগলনাইয়ার মজিবুল হকের ছেলে মো. শরীফুল ইসলাম রানা (২২)। তাকে ফেনীর ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার শ্রীপুর, যশপুর, ছাগলনাইয়া ও মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, হুইস্কি ও সিএনজি জব্দ করা হয়। এগুলো আনুমানিক বাজারমূল্য ৯৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। জব্দ করা পণ্যে স্থানীয় কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: আটক
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬