রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ

১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। তবে শুধু রাবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮.৩০ শতাংশ। এদিকে ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সি ইউনিটের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মর্তুজা তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক ৪ পরীক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে দিব্য জ্যোতি সাহা এবং মো. শামস আজমাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে লাবিব বিন মাহবুব। এ ছাড়া ঢাবি কেন্দ্রের আটক আরেক পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর ভেতর দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩য় হয়েছেন বলে জানা গেছে।

উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একাধিক আঞ্চলিক কেন্দ্রে মোট প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে মোট ৪ জনের অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক হয়েছেন।

চার পরীক্ষার্থীর আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় সর্বমোট চারজন পরীক্ষার্থীকে জালিয়াতির প্রমাণসহ আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে দুজনকে ডিভাইসসহ আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার দায়ে পুলিশে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা হবে।

এদিকে, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২ লক্ষ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু লড়বে। এর মধ্যে আজকের ‘সি’ ইউনিটে মোট ১ লক্ষ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬ টি আসন রয়েছে। এই হিসাবে আসনপ্রতি লড়ছেন ৮২ জন ভর্তিচ্ছু।

কথা বলতে না পারা শিশুদের কন্ঠ হবে ‘ভয়েস অ্যাসিস্ট’
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9