দেশ ছেড়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেফতার

১৬ জানুয়ারি ২০২৬, ০৭:০১ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ PM
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ © সংগৃহীত

দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্ৰেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। 

তিনি জানান, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়। শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। 

২০২৪ সালের ৫ আগস্ট এর গণ-অভ্যুত্থান আওয়ামীলীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। তার নামে চব্বিশের জুলাই আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬