ডেভিল হান্ট অপারেশনে বেরোবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
ইমরান চৌধুরী

ইমরান চৌধুরী © সংগৃহীত

ডেভিল হান্ট অপারেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। 

পুলিশ জানায়, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে এসে আত্নগোপনে ছিলেন।

ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence