চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM

© ফাইল ফটো

ভোলার তজুমদ্দিন উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

নিহত দুই ব্যাক্তি হলেন নয়ন (২৬) ও আমির হোসেন (২৭)। স্থানীয়দের দাবি, ভোররাতে ভূঁইয়া বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়েন তারা। এরপর উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

এই বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গণপিটুনিতে নিহত নয়নের বাড়ি তজুমদ্দিন উপজেলায় এবং আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
close