নিখোঁজের দু’দিন পর নারী ইউপি সদস্যের লাশ মিলল পুকুরে

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
নিহত আফরোজা খান

নিহত আফরোজা খান © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে সাবেক এক নারী ইউপি সদস্যের ভাসমান মরদেহ করা উদ্ধার হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত আফরোজা খান (৬০) স্থানীয় দেওপাশা গ্রামের মৃত আবদুল ওয়াহেদ খানের মেয়ে। তিনি ২০১১-১৬ সালে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।

নিহত আফরোজা খানমের ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান বলেন, তাঁর ফুফু আফরোজা খান গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান পাননি। পরে রোববার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। 

আরো পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে ইন্টারনেট কর্মচারীর মরদেহ উদ্ধার

সোমবার বসতবাড়ীর পাশের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েকমাস আগে মারা যান। এরপর থেকে তিনি মানসিক রোগে ভুগছিলেন। 

নলছিটি থানা ওসি মো. আব্দুস ছালাম বলেন, তার নিখোঁজের বিষয়ে আগেই থানায় একটি সাধারণ ডায়েরি করা ছিল। সুরতহাল সম্পন্ন হয়েছে।

জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬