মেঘনায় দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২

৩০ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
হতাহতরা হাসপাতালে

হতাহতরা হাসপাতালে © সংগৃহীত

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত রিফাত (২৬) উত্তর মতলব ও রাসেল ফকির (২৮) মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাসানচরের বাসিন্দা। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনার নৌ-পথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে কিবরিয়া ও কানা জহির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিরচর সংলগ্ন নদীতে কানা জহিরের লোকজন নদীতে অবস্থানকালে কিবরিয়া পক্ষের লোকজন স্পিডবোটযোগে তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন তিনজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে রিফাত ও রাসেল নামে দুইজন মারা গেছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬