বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করা সেই চিকিৎসক গ্রেপ্তার

১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগম

অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগম © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে দেড় বছর বয়সী শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করার অভিযোগে চিকিৎসককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, বুধবার রাত দুইটার দিকে চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে এলিফ্যান্ট রোডে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মাসুদ বলেন, ‘ভুল চিকিৎসার অভিযোগ এনে শিশুটির বাবা মাহমুদ হাসান বুধবার একটি মামলা করেছেন। এরপর চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।’

চোখের সমস্যার কারণে দেড় বছর বয়সী শিশু ইরতিজা আরিজ হাসানকে নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমের কাছে তার বাবা-মা গিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। তাদের দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে।

ট্যাগ: পুলিশ
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের মজলিশ-ই-সিরাতুন্নবী
  • ১৭ এপ্রিল ২০২৬
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদ নন
  • ১৭ এপ্রিল ২০২৬
আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬