নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত নারীর

১৩ জানুয়ারি ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে ট্রাক © সংগৃহীত

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক বসতবাড়িতে ঢুকে পড়ে নুরী বেগম নামে এক ঘুমন্ত নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত নুরী বেগমের ছেলে সাগর হোসেন স্ত্রীসহ ঢাকায় থাকেন। নিম্ন আয়ের সংসার তার। মহাসড়কের পাশে টিনের চালার ঘর বানিয়ে নুরী বেগম  তিন বছর বয়সী নাতী আবুদল্লাহকে নিয়ে গ্রামে বসবাস করতেন। সোমবার ভোরের দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে।

ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন জানান, লালমনিরহাট মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এতে একজন নারীর মৃত্যু হয়। বাকি সদস্যদের আহতাবস্থায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হ…
  • ২১ এপ্রিল ২০২৬
‘আমাদের এই সন্তানেরা আগামীর বাংলাদেশের মূল কারিগর’
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
দেড় মাসের বাচ্চা নিয়ে কারাগারে যুব মহিলা লীগের নেত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
  • ২১ এপ্রিল ২০২৬