ছুটিতে বাড়িতে আসা এসআইকে কুপিয়ে হত্যা

১০ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
 পুলিশের এসআই-কে কুপিয়ে হত্যা

পুলিশের এসআই-কে কুপিয়ে হত্যা © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে তাকে কোপানো হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গতকাল বুধবার ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশে বাসা থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ওই এলাকার বেশ কয়েকজন লোক তাকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরবর্তীতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬
চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া করল জনতা
  • ১৭ এপ্রিল ২০২৬