দাবি আদায়ে রাজপথ নয়, খোলামাঠ বেছে নেওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

০৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করছেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব। কিন্তু এটা কোনো সমাধান নয়। দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা অডিটোরিয়াম বেছে নেওয়ার অনুরোধ জানান তিনি

আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। জনভোগান্তি সৃষ্টি হয়। 

ডিএমপি কমিশনার বলেন, ইদানীং বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাস্তা বেছে নেয়। তারা মনে করে রাস্তা দখলে নিলেই তাদের দাবি আদায় হবে। যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় পড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যায়। 

শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬
চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া করল জনতা
  • ১৭ এপ্রিল ২০২৬