থার্টিফার্স্ট নাইট উৎসবে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২

০১ জানুয়ারি ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জরুরী বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জরুরী বিভাগ © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় 'থার্টিফার্স্ট নাইট' উদ্‌যাপন করার সময়  মো. হৃদয় (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সানী (২০) ও হামিম (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন।  মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম।

জানা গেছে, নিহত হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বউবাজার এলাকার মো. হাবিবের ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনার বিষয়ে নিহতের বন্ধু সাব্বির বলেন, 'মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে বউবাজার এলাকায় আমরা কয়েকজন বন্ধু থার্টিফার্স্ট নাইট পালন করছিলাম। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে আমাদেরকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়সহ আমাদের তিন বন্ধুকে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন হৃদয়।  তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।' 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে রক্তাক্ত জখম অবস্থায় তিন যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-পরীক্ষা শেষে হৃদয় নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, 'নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।' 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে  বলেন, 'নিহতের বাবা বাদী হয়ে কিছুক্ষণ আগে ছয় জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।' 

মাধ্যমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা পেতে সফটওয়্যারে সঠিক …
  • ১২ এপ্রিল ২০২৬
হাম নিয়ে মানুষের উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছ…
  • ১২ এপ্রিল ২০২৬
এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬