প্রেমিকের নৃশংসতায় প্রেমিকার মায়ের করুণ মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
ফারহান ভূঁইয়া রনি

ফারহান ভূঁইয়া রনি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে হত্যার পর মরদেহ পোড়ানোর অভিযোগ উঠেছে ফারহান ভুঁইয়া রনি নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার মাকে মাথা কেটে গর্তে ঢুকিয়ে পোড়ানোর চেষ্টা করছিল ওই যুবক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়া শানুর বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ফারহান যুবলীগ নেতা শাহনেওয়াজের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

জানা গেছে, নিহত ওই  নারীর নাম হরলুজা (৫০)। তিনি একই ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের পাশের বাড়ির বাসিন্দার ঘর থেকে রাতে রাজহাঁস চুরি হয়। সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে বের হলে পাশের বাড়ির বাসিন্দা শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পোড়াচ্ছে। তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী এনামুল ও তার ভাই রুমান আগুনে কী পুড়ানো হচ্ছে দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন একত্রিত হয়ে সেখানে গিয়ে মরদেহ পুড়তে দেখেন।  

এ বিষয়ে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এসময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন ওই যুবক। 

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence