১৫ বোতল ফেনসিডিলসহ স্কুল শিক্ষক আটক

১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আটককৃত স্কুল শিক্ষক স্বপন আলী।

আটককৃত স্কুল শিক্ষক স্বপন আলী। © সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে ১৫ বোতল ফেনসিডিলসহ এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গাংনীর বামন্দী ইউনিয়নের নিশিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। আটকের খবরটি  নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল। 

বাণী ইসরাইল বলেন, 'আটককৃত স্বপন আলীকে মাদক মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।'

জানা গেছে, আটককৃত স্কুল শিক্ষকের নাম স্বপন আলী। তিনি ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কাজীপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।

গাংনী থানা পুলিশের এএসআই কালাম বলেন, 'বামন্দী নিশিপুর এলাকায় ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশিপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় ১৫ বোতল ফেনসিডিল ও পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।'

সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬