ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
নিহত মাদ্রাসা শিক্ষার্থী ওয়াশিফ হোসেন

নিহত মাদ্রাসা শিক্ষার্থী ওয়াশিফ হোসেন © সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াশিফ হোসেন (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার কাউরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াশিফ হোসেন কাউরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে উপজেলার বেজিয়াতলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা পোর্ট কমিউটার ট্রেনে অসাবধানতাবশত ওয়াসিফ ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন: পলিটেকনিক ছাত্র মোজাহিদকে পিষে চলে গেল পাথরবোঝাই ট্রাক

কাউরিয়া গ্রামের বাসিন্দা শিক্ষানবিশ আইনজীবী আবিদুর রহমান বলেন, ওয়াসিফ ট্রেনের ধাক্কায় মারাত্মক আঘাত পেলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হ…
  • ২১ এপ্রিল ২০২৬
‘আমাদের এই সন্তানেরা আগামীর বাংলাদেশের মূল কারিগর’
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
দেড় মাসের বাচ্চা নিয়ে কারাগারে যুব মহিলা লীগের নেত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
  • ২১ এপ্রিল ২০২৬