বশেফমুবিপ্রবিতে চার প্রজেক্টর চুরি, ধরতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার

১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম ও ব্যবস্থাপনা বিভাগ থেকে তিন দফায় চারটি প্রজেক্টর চুরি হয়েছে। এ ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান। 

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘২৮ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সমাজকর্ম বিভাগের ১২৮ ও ১২৯ নম্বর কক্ষ থেকে দুটি প্রজেক্টর চুরি হয়।

আরো পড়ুন: মেডিকেল ভর্তিতে দুই দিনে যত আবেদন পড়ল

কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য দেওয়া ব্যক্তির সব তথ্য ও পরিচয় গোপন করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে চারটি প্রজেক্টর চুরি হয়েছে। ৭ ডিসেম্বর ম্যানেজমেন্ট বিভাগ থেকেও চুরি হয়। ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে দুটি প্রজেক্টর চুরি হয়েছে। চোরকে বের করতেই এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close