মোহাম্মদপুর থেকে শটগান ও ৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
শটগান

শটগান

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি শটগান ও ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মোহাম্মদপুর থানার উত্তর সুলতানগঞ্জ জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসা থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এসব অস্ত্র-গুলি উদ্ধার করে।

শুক্রবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুরের জাফরাবাদ মসজিদ রোডের আবুল কাশেম খান তার লাইসেন্সকৃত ১২ বোর শটগানটি সরকারি নির্দেশনা অনুযায়ী থানায় জমা না দিয়ে অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শটগান ও লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।

পরে এগুলো মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

৩০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান
  • ১০ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ক্লিনিক নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস…
  • ১০ মার্চ ২০২৬
হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বি…
  • ১০ মার্চ ২০২৬
চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগে স্থগিত…
  • ১০ মার্চ ২০২৬
বিবিসির মহাপরিচালক ও বাংলা বিভাগের সম্পাদককে মাহদীর লিগ্যাল…
  • ১০ মার্চ ২০২৬
ছাত্রদলের দুই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা
  • ১০ মার্চ ২০২৬
close