আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই মামলায় মহানগর পুলিশের এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছিল।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে।

এর আগে মামুনুর রশিদ মামুন (৪৬) নামে এক ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী এবং গণিত বিভাগের অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায়, দুজন কর্মচারী, রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close