এপ্রোন পরে ঢামেকে ঘোরাফেরা, ভুয়া নারী চিকিৎসক আটক

১৭ নভেম্বর ২০২৪, ০৫:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পাপিয়া আক্তার স্বর্ণা

পাপিয়া আক্তার স্বর্ণা © সংগৃহীত

পরনে সাদা অ্যাপ্রন, দেখতেও ছিলেন পুরোদস্তুর চিকিৎসক। কিন্তু পরে জানা গেল তিনি সত্যিকারের চিকিৎসক নন, ভুয়া। শেষে আটক হন তিনি। ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে আটক হন পাপিয়া আক্তার স্বর্ণা নামে ওই ভুয়া নারী চিকিৎসক। 

জানা যায়, দুপুরের দিকে নাক, কান ও  গলা বিভাগে ভর্তি নুরুল আলম নামে এক রোগীর কাছ থেকে দুই হাজার টাকা নিচ্ছিলেন স্বর্ণা। আর তখনই তিনি হাতেনাতে আটক হন। এরআগে  স্বর্ণা তাকে উন্নত চিকিৎসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ২৮ হাজার টাকা নেন। এরপর, চুক্তি অনুযায়ী বাকি দুই হাজার টাকা নেওয়ার সময়ই ধরা পড়েন।

তার বিরুদ্ধে অভিযোগ, সাদা অ্যাপ্রন পরে স্বর্ণা ডাক্তার সেজে হাসপাতালে আসা রোগীদের বলতেন, তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও জুনিয়র চিকিৎসক। এই বলে তিনি উন্নত চিকিৎসা ও বড় চিকিৎসক দেখানোর নামে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করতেন।  

আটক হওয়ার পর স্বর্ণা সাংবাদিকদের বলেন, তিনি ভুলবশত রোগীদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তার কাজটি ঠিক হয়নি। রোগীর ভালো চিকিৎসা, ভালো অপারেশন করিয়ে দেওয়ার জন্যই তিনি টাকা নিয়েছেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতাল কর্তৃপক্ষ স্বর্ণাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close