নাটোরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

০৪ ডিসেম্বর ২০১৮, ১০:০০ PM

© লোগো

নাটোরে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে দু’পক্ষের সংঘর্ষে এন এস কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়ন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস ও ছাত্রলীগ কর্মী রুবেল।

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম জানান, মঙ্গলবার দুপুরে শহরের বড়গাছা এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস ও এন এস কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তবে তিনি এই ঘটনাকে পারিবারিক ঘটনা বলে দাবি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, জেমসের মামার একটি ট্রাক নিয়ে জেমস ও রিয়নের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। নাটোর সদর হাসপাতালে চিকিৎসক মোহাম্মদ আলী জানান, তারা আহত ৩ জনের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছেন।

লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
close