বিদেশে পালানোর সময় দেশ টিভির এমডি গ্রেপ্তার 

১৭ নভেম্বর ২০২৪, ১২:৪৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান © সংগৃহীত

বিদেশে পালিয়ে যাচ্ছিলেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে। গত ১৯ জুলাই মামলাটি দায়ের হয়। 

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক।

ট্যাগ: পুলিশ
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬