সচিবালয় থেকে গ্রেফতার ২৬ শিক্ষার্থী কারাগারে

২৪ অক্টোবর ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM

এইচএসসির ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই ইকরামুল হক।

অন্যদিকে শিক্ষার্থীদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন- জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহাম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউর রহমান মিল্লা (১৮), মেহেদী হাসান (১৮), সোহান (২১), ইমরান হোসেন আরমান (১৮), মেহেদী হাসান অন্তর (১৯), সাগর (১৮), রোহান (১৮), শাহরিয়ার হোসেন (১৮), আহাদ মোল্লা (২২), সোহান (১৮), মাসনুন (১৮), নাঈম (১৮), ইমাম হাসান (১৮), শাকিল (১৮), সেলিম (১৮), সাকলাইন মুস্তাক (১৮), হানজালাল (২২), মশিউর রহমান (১৮), প্রান্তিক (১৮), তাছিম রহমান (১৮), রবিন মিয়া (১৮)।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) তাদের গ্রেফতার করে পুলিশ।

বুধবার বিকেলে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থীরা। সচিবালয়ের জিনিসপত্র ভাঙচুর, সরকারি কাজে বাধা দেয় তারা।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই রায়হান উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় এজহারনামীয় আসামি করা হয় ২৬ জনকে। এছাড়া ৬০-৭০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬