নেত্রকোণায় পুলিশে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেফতার

২০ অক্টোবর ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© টিডিসি ফটো

নেত্রকোণায় পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে অভিলাষ মোহন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সাতপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অভিলাষ মোহন দাস (২৫) মোহনগঞ্জ পালগাঁও দত্তগাতী গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঠিকাদার মো. হারুন অর রশিদ নামে এক ব্যক্তির সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলে অভিলাষ। একপর্যায়ে পুলিশের কনস্টেবল পদে কোনো প্রার্থী থাকলে তাকে টাকার বিনিময়ে চাকরি নিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। হারুন অর রশিদ তার শ্যালককে চাকরি দেওয়ার জন্য সাড়ে ৬ লাখ টাকায় চুক্তি করেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জানুয়ারিতে এক লাখ টাকা অগ্রিম অভিলাষের হাতে তুলে দেন তিনি। আর বাকি টাকা চাকরি পাওয়ার পরে দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও জানা গেছে, বছর পার হলেও চাকরি আর দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে নতুন টালবাহানা শুরু করেন অভিলাষ। সম্প্রতি পুলিশে নিয়োগ প্রকাশিত হলে পুনরায় চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং আরও টাকা দাবি করেন অভিলাষ। সেই সঙ্গে আরও চাকরিপ্রার্থী থাকলে তাদের থেকেও টাকা নিয়ে দিতে বলেন। টাকার জন্য শনিবার শহরের সাতপাই এলাকায় হারুন অর রশিদকে দেখা করতে ডাকেন অভিলাষ। দুপুরে দেখা করে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে পালিয়ে যেতে চেষ্টা করেন অভিলাষ। এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বিকেলে থানায় মামলা করে হারুন অর রশিদ।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বাদীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে অভিলাষকে নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬