হত্যা মামলায় আটক সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাসান

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
সাবেক ওসি - আবুল হাসান

সাবেক ওসি - আবুল হাসান © সংগৃহীত

কলেজছাত্র হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে টেকনাফ থেকে সাবেক ওসিকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।

রাজারবাগ পুলিশ লাইন্সের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম। গত ২০ আগস্ট তাইমের মা পারভীন আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আসামি আবুল হাসান। 

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমাম হাসান তাইম। তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্র জানিয়েছে, আবুল হাসান সম্প্রতি টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের যোগ দিয়েছিলেন।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬