সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
মাহবুব আলী

মাহবুব আলী

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

পড়ুন: শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ পরোনি কেন- শিক্ষকের অস্বস্তিকর বক্তব্যে-আচরণে অসহায় ছাত্রীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী।আসনটি থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে।

ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬
ইসিতে নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনডিপির
  • ২২ এপ্রিল ২০২৬