শীতলক্ষ্যায় ডুবে আহসানউল্লাহ’র ছাত্রের মৃত্যু

১১ নভেম্বর ২০১৮, ০৩:৫৭ PM
নারায়নগঞ্জ

নারায়নগঞ্জ © ম্যাপ

নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে ফাহিমুল ইসলাম নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুবরণ করেছে। ফাহিমুল ইসলাম নগরীর খানপুর এলাকার বাসিন্দা মনিরুল ইসলামে পুত্র। তিনি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় শীতলক্ষ্যা নদীর ৪নং ঘাট এলাকায় নোঙর করা কার্গো জাহাজ থেকে অন্য একটি জাহাজে যাওয়ার সময় দুই জাহাজের মাঝখানের ফাঁক দিয়ে নদীতে পড়ে ঐ ছাত্রের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ফাহিমুল ইসলাম নোঙর করা কার্গো জাহাজ থেকে অন্য একটি জাহাজে যাওয়ার সময় ওই জাহাজের মাঝখানের ফাঁক দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঐ ছাত্রের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা  হয়েছে।

প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬