শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

১৪ আগস্ট ২০২৪, ০২:১০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময়ে ফাইজুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) নিহতের বড় ভাই রাজিবের করা আবেদনে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

নিহত ফাইজুল ঢাকা মডেল ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে তিনি মারা যান। 

নিহতের বড় ভাই রাজিবের করা আবেদনে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মামলা এজাহার হিসেবে গণ্য করে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে। 

এর আগে, ঢাকার মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে একব্যক্তি আবেদনটি করেন। ওই মামলার অন্য অভিযুক্তরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close