‘কয়েক মিনিট লাগবে, আসছি’ বলে বেরিয়ে...

০৩ আগস্ট ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
জয় হোড়

জয় হোড়

‘এই আসছি’ বলে ঘর থেকে বেরিয়ে ৫ দিনেও বাড়ি ফেরেনি জয় হোড় (২৫)। কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল গ্রামের অজিত হোড়ের ছেলে তিনি। গত ২৯ জুলাই রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন জয়। 

এ ঘটনায় ৩০ জুলাই জয়ের বাবা অজিত হোড় রামু থানায় একটি সাধারণ ডায়েরি করলেও ছেলের হদিস না পেয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা।জয় হোড় পেশায় ইলেকট্রিশিয়ান। বাড়ির পাশের একটি দোকানে তিনি কাজ করতেন।

এদিকে একমাত্র ছেলে পাঁচদিন ধরে নিখোঁজ থাকায় চরম উৎকণ্ঠায় সময় কাটছে জয়ের বাবা-মায়ের। নিখোঁজ জয়ের বাবা অজিত হোড় বলেন, গত ২৯ জুলাই রাত ১০টার দিকে 'কয়েক মিনিট লাগবে, আসছি' বলে জয় ঘর থেকে বের হয়। ঘণ্টা পার হলেও ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন করি। রাত পৌনে ১১টার দিকে একবার ফোন ধরে একটা অনুষ্ঠানে আছি বলে ফোন কেটে দেয়। এতে চিন্তায় পড়ি। পরে জয়ের নম্বরে আরও কয়েকবার ফোন করি, ফোন ধরে না। সেদিন রাত পৌনে দুইটা থেকে ফোন বন্ধ পাওয়া যায়।

অজিত বলেন, ছেলের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর, আদালতসহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছি। জয়ের মা শৈল বালা হোড় বলেন, জয় নিরীহ প্রকৃতির ছেলে, তার কোনো শত্রু নেই। কোনোদিন পাড়ায় কারোর সঙ্গে ঝগড়াও করেনি ৷ আমার একমাত্র ছেলে জয়কে ৫দিন ধরে না পেয়ে মুখে খাবার তুলতে পারিনি। আমার ছেলে বেঁচে আছে, না মারা গেছে কেউ নিশ্চিত হতে পারছে না। 

পড়ুন: টকশো শেষেও তর্কে জড়িয়েছিলেন বিচারপতি মানিক

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, বিষয়টি নিয়ে জিডি হবার পর নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছে পুলিশ। সব থানায় মেসেজ দেয়া হয়েছে।

ট্যাগ: অপহরণ
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬