নকল করায় ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

০৯ জুলাই ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM

© সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষা চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালায়। 

এসময় অভিযুক্ত ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয়। অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

 
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬