রাজধানীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

২০ জুন ২০২৪, ১১:২৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
যাত্রাবাড়ী থানা

যাত্রাবাড়ী থানা © ফাইল ছবি

রাজধানী শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আমরা সকাল ৭টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে শফিকুর রহমান ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি গভীর রাতে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে কী কারণে স্বামী-স্ত্রীকে এভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে জানতে পারিনি। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম এসেছে তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

টানা ৫ দিন সারাদেশে বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৮ মার্চ ২০২৬
ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence