বগুড়ায় স্কুলছাত্রসহ ২৪ ঘণ্টায় তিন খুন

১০ জুন ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
 জিসান বাবু

জিসান বাবু © সংগৃহীত

বগুড়ায় জিসান বাবু (১৩) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। জিসান ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন আলিফ (১৪) নামের জিসানের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

স্থানীয় সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনজন পাথারের মধ্যে মারামারি করছিল। এর মধ্যে একজন ছেলে পালিয়ে গিয়ে জিসানের বাসায় খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন জিসানকে মৃত অবস্থায় দেখতে পায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। এছাড়া লাশের মুখ দিয়ে রক্ত বের হয়েছে। এ ঘটনায় একজন আটক রয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা, ছিলেন ২৯ মামলার আসামি

এর আগে সকালে সদর উপজেলার সাবগ্রাম কুরশা এলাকা থেকে অটোরিকশা চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া শনিবার রাতে ২৯ মামলার আসামি ব্রাজিলকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। জিসানের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে বগুড়ায় ২৪ ঘণ্টায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

 
ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
৫০ বছর ধরে তৈরি প্রাণ গোপালকে বিনিময় ছাড়াই নিয়ে নিয়েছে ভারত!
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬