সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার, গলায় অস্ত্রের আঘাত

১০ জুন ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
সারিয়াকান্দিতে স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা

সারিয়াকান্দিতে স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা © প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ জুন) রাতে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম জিসান বাবু বলে জানা গেছে।

নিহত জিসান জেলার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়ার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।

স্থানীয় কামালপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, ধুনটের চিকাশী ও সারিয়াকান্দির কামালপুর গ্রাম পাশাপাশি। ছেলেটি ধুনট উপজেলার। কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন এ হত্যাকাণ্ড ঘটায়। পরে মরদেহ রেখে তারা পালিয়ে যায়।

আরো পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, নিহত কিশোরের গলায় আঘাতের চিহ্ন আছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close