অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে মারলেন স্বামী

০৬ জুন ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
তানভীর আহমেদ

তানভীর আহমেদ © সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তানভীর আহমেদ (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে তার স্বামী ওই যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (৪ জুন) রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে (৩৫) আটক করে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গড়ামারা গ্রামে গিয়ে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকা খুবই ঘনবসতিপূর্ণ। তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছুই নাকি জানেন না। তবে তার (তানভীর) বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে রাবেয়া নামে এক স্থানীয় অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, রাত ২টায় তানভীর তার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। তার স্বামী তানভীরকে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়ে যান। একপর্যায়ে তার মৃত্যু হয়।

হত্যার ঘটনাটি রহস্যজনক দাবি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূইয়া জানান, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলে গিয়ে দেখলাম, জায়গাটি খুবই ঘনবসতিপূর্ণ, বাড়িতে কোনো উঠান নেই। বাড়ির পাশের মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না। এ বিষয়ে স্থানীয় কোনো মানুষ মুখ খুলছে না।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গড়ামারা গ্রামে গিয়ে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ। তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছুই জানে না বলে জানায়! তবে তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। 

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বলেন, ‘তানভীরের শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে থানায় আনা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’

তবে নিহত যুবলীগ নেতা তানভীরকে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে দাবি করে তার মা নিলুফা বেগম জানান, ওই নারী মিথ্যা কথা বলছেন। আমার ছেলেকে হত্যার জন্য নাটক সাজিয়েছেন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধে তীব্র যানজট
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর সাথে তর্কের ভিডিও ভাইরাল, ব্যাখ্যায় যা বললেন জা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এবার শাবিপ্রবিতেও সেই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম স্থগিত
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি গাড়ি রেখে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশনে বাড়ছে আতঙ্ক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬