বন্ধুর বাড়ি থেকে আসছিল দুর্গন্ধ, পুলিশ পেল কলেজছাত্রের লাশ

২০ মে ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
নিহত কলেজছাত্র শাকিব হাসান

নিহত কলেজছাত্র শাকিব হাসান © সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জে শাকিব হাসান নামে এক তরুণের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মে) উপজেলার টেনা গ্রামের বন্ধু মিরাজের বাড়িতে লাশটি পাওয়া যায়। শাকিব (১৮) নাফানগর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। নাফানগর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে গ্রামের লাইসুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ বাড়ির শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করে। তার পা লোহার তার দিয়ে বাঁধা ছিল। রক্তাক্ত শার্ট পেঁচানো ছিল গলায়। রোববার লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আরো পড়ুন: ক্লাসে কথা বলতে নিষেধ করায় শিক্ষকের ঘাড় ধরে কিল-ঘুষি মারল ছাত্র

নিহত তরুণের পারিবারের সদস্যরা জানায়, শুক্রবার বাবার সঙ্গে ভুট্টাক্ষেতে কাজ করছিলেন শাকিব। এ সময় তার বাবাকে ক্রিকেট খেলার কথা বলে বাড়ি যান তিনি। ক্রিকেট বল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি।

বোচাগঞ্জ থানার ওসি রাসেল ইসলাম বলেন, শাকিব হাসান ও মিরাজ বন্ধু। ঘটনার পর থেকে মিরাজ ও তার বাবা লাইসুর রহমান পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close