এসএসসিতে ফেল করায় গলায় ফাঁস ছাত্রীর

১২ মে ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM

© সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মিতু (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার (১২ মে) দুপুরে মিতু নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার।

নিহত মিতু হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের মুশা আলীর মেয়ে। সে কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

মিতুর বাবা মুশা আলী জানান, ৩ ছেলে-মেয়ের মধ্যে মিতু দ্বিতীয়। সে কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু আজ সকালে প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হয়। এ কারণে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে সে।

হরিপুর থানার ওসি (তদন্ত) মুহা. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬