শিক্ষার্থী মাহিনকে চাপা দেওয়া গাড়িতে নির্ধারিত চালক ছিলেন না: মেয়র

২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস শিক্ষার্থী মাহিনের স্বজনদের সান্ত্বনা দেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস শিক্ষার্থী মাহিনের স্বজনদের সান্ত্বনা দেন © সংগৃহীত

রাজধানীতে ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী মাহিনের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে মুগদায় মাহিনের জানাজা শেষে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নির্ধারিত গাড়িচালক গাড়ি চালাচ্ছিলেন না। অন্য একজনকে টাকা দিয়ে চালানো হচ্ছিল। এর আগেও এ ধরনের ঘটনায় জড়িতদের কর্মচ্যুত ও ছাঁটাই করা হয়েছে। 

এ ধরনের ঘটনায় শাস্তির পরও পরিবহনে শৃঙ্খলা না ফেরার বিষয়ে মেয়র বলেন, এটা দুঃখজনক। আরও এমন অবহেলা বা গাফলতি থাকতে পারে। এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যবস্থা পুনঃসংস্কার করা হবে। 

আরো পড়ুন: ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীর

এ ঘটনায় ময়লার গাড়ির চালককে আটক করা হয়েছে। মাহিন মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবার মুগদার মদিনাবাগ এলাকায় থাকে।

পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence