‘আমার জান ফাঁসিতে ঝুলেছে, আমি থাকতে পারলাম না’

২৬ এপ্রিল ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার করে পুলিশ

গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার করে পুলিশ © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের মাওনার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মুলাইদ গ্রামের বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় পাশে চিরকুট পাওয়া গেছে। 

নিহত মো. ইসরাফিল (১৭) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে। তার স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের বাসিন্দা আবুল কাশেমের মেয়ে। প্রেম থেকে সাত-আট মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করেন। ইসরাফিল স্থানীয় ওয়ার্কসপে ও রোকেয়া কারখানায় কাজ করতেন।

তাদের পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মা-বাবা আমাকে মাফ করে দিও, তোমাদের সাথে থাকতে পারলাম না। আমার জান আমার জন্য ফাঁসিতে ঝুলেছে। আমি থাকতে পারলাম না। কাউকে দোষারোপ করি না। কারও কোনো দোষ নাই। আমার জান আমার জন্য অপেক্ষা করছে। মা আমার পাশে রোকেয়ার কবর দিও। আমি জানি না আমার জান কেন ফাঁস দিল। তার জন্য আমি দায়ী।’

আরো পড়ুন: রাজধানীতে হিট স্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু

নিহত রোকেয়ার ভাই মো. বোরহান উদ্দিন বলেন, পরিবারের অমতে তারা বিয়ে করেছিল। তাদের সংসার ভালোই চলছি। সম্প্রতি ইসরাফিল বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। বৃহস্পতিবার তাদের বুঝিয়ে আনা হয়েছিল। সকালে তাদের মৃত্যুর খবর পেয়েছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথমে স্ত্রী আত্মহত্যা করেন। বিষয়টি স্বামী সইতে না পেরে আত্মহত্যা করেছেন।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close