রাজধানীতে হিট স্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু

২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
স্কুলছাত্রী রোশমিয়া জেবি

স্কুলছাত্রী রোশমিয়া জেবি © সংগৃহীত

রাজধানীতে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে চট্টগ্রামের আনোয়ারার এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

এর আগে বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত স্কুলছাত্রী রোশমিয়া জেবিন (১৬) বটতলী এলাকার মনির আহমদ চেয়ারম্যান বাড়ির ফরিদ আহমেদের মেয়ে। সে পরিবারের সঙ্গে ঢাকায় থাকতো। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।

আরো পড়ুন: ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীর

জেবিনের স্বজন মঈনদ্দিন গফুর খোকন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার বিকেলে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে জেবিন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। চিকিৎসকেরা জানিয়েছেন, স্ট্রোকে মারা গেছে সে।

এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬