এসএসসি পরীক্ষা দেওয়া অসুস্থ শিক্ষার্থীর মৃত্যু, সন্দেহ হিট স্ট্রোক

২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
বেগমগঞ্জে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

বেগমগঞ্জে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে অসুস্থ হওয়ার পর সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক মনির হোসাইন। 

নিহত ঋতু সুলতানা (১৫) উপজেলার সাদারি গ্রামের কবিরাজ বাড়ির মো.ইসমাইলের মেয়ে। সে ছয়ানী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে এসএসসির ফলপ্রত্যাশী ছিল। এর আগে বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার সাদারি গ্রামের কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঋতুর বাবা ইসমাইল জানান, বুধবার রাত আড়াইটার দিকে ঋতু অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তিনি গ্রাম্য চিকিৎসককে ডেকে আনেন। গ্রাম্য চিকিৎসকের ধারণা, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে তার।

আরো পড়ুন: নিখোঁজের ২৬ দিন পর নদীতে মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

শিক্ষক মনির হোসাইন বলেন, ঋতুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সে এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার মৃত্যুর সংবাদে সহপাঠী ও শিক্ষকরা বাড়িতে ছুটে যান। তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence