রাজধানীতে হোস্টেলের ছয় তলা থেকে নিচে পড়লেন কলেজছাত্রী

২৩ এপ্রিল ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
রাজধানীর মিরপুর মডেল থানা

রাজধানীর মিরপুর মডেল থানা © ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ছয় তলা হোস্টেলের ছাদ থেকে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছাদ থেকে পড়ে যান তিনি। পরে হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম সোমবার (২৩ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাদিয়ার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। তার বাবা সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, রাদিয়া মিরপুর বাংলা কলেজে পড়াশোনা করতেন। সোমবার রাত ৮টার দিকে মিরপুর-১০ নম্বরের মহুয়া মঞ্জিলের ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছাদ থেকে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ধানমণ্ডির দি ডার্ক রেস্টুরেন্টের গোপন কেবিনে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এসআই মাইনুল ইসলাম বলেন, রাদিয়া হোস্টেলের ছয় তলা থেকে নিচে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তার মৃত্যুর কারণসহ ঘটনা তদন্ত করা হচ্ছে।

 
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬
এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৪ এপ্রিল ২০২৬
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সি…
  • ০৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬