হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

০৪ এপ্রিল ২০২৬, ১১:১৫ PM
আর্লিং হলান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক

আর্লিং হলান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক © টিডিসি ফটো

আর্লিং হলান্ডের বিধ্বংসী হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের সেমিফাইনালে পা রাখল ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কোয়ার্টার ফাইনালে হলান্ডের তিন গোলের পাশাপাশি অন্য গোলটি করেন আন্টোনিও সেমেনিও।

নিষেধাজ্ঞার কারণে কোচ পেপ গুয়ার্দিওলা ডাগআউটে না থাকলেও ঘরের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে সিটিজেনরা। বিপরীতে, মোহামেদ সালাহর পেনাল্টি মিস ও সুযোগ নষ্টের দিনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আর্না স্লটের লিভারপুলকে।

ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপে লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের এটাই প্রথম হ্যাটট্রিক। ম্যাচের ৩৯তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। নিকো ও’রাইলিকে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ফাউল করায় পেনাল্টি পায় সিটি। বিরতির ঠিক আগে নিজের উচ্চতা কাজে লাগিয়ে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়েজীয় এই স্ট্রাইকার। সেমেনিয়োর চমৎকার কাটব্যাক থেকে আসা বলে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৩-০ করেন আন্টোনিও সেমেনিও। ৫০তম মিনিটে শেহকির থ্রু বল ধরে চিপ শটে অনায়াসে গোল করেন তিনি। এর ঠিক সাত মিনিট পর অর্থাৎ ৫৭তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড। ও’রাইলির দারুণ কাটব্যাক থেকে প্রথম স্পর্শেই বল ঠিকানায় পাঠান তিনি। এটি লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের দ্রুততম হ্যাটট্রিক।

ম্যাচ হারলেও শুরুতে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল লিভারপুল। চতুর্দশ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে মোহামেদ সালাহর বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৭তম মিনিটে রদ্রির ভুলে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন উগো একিটিকে। সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডও এদিন ছিলেন দুর্দান্ত। ৫২ মিনিটে সালাহর শট ঠেকানোর পর ৬৪ মিনিটে লিভারপুল মহাতারকার নেওয়া পেনাল্টিটিও বাম দিকে ঝাঁপিয়ে রুখে দেন তিনি। একিটিকেকে সিটির মাথেউস নুনেস ফাউল করায় পেনাল্টিটি পেয়েছিল অলরেডরা।

শেষ দিকে ব্যবধান কমানোর আরও কিছু চেষ্টা চালায় লিভারপুল। ৭৫তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের শট এবং ৮১তম মিনিটে কোডি হাকপোর হেড রুখে দিয়ে ক্লিনশিট বজায় রাখেন ট্র্যাফোর্ড। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9