টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে বাবাকে হত্যা করলেন ছেলে

১৯ এপ্রিল ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
ঘাতক আরিফ হোসেন

ঘাতক আরিফ হোসেন © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় টাকা চেয়ে না পেয়ে আব্দুল কাদের (৬০) নামের এক বৃদ্ধকে তার ছেলে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক ছেলে আরিফ হোসেন (২০) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের ওই গ্রামের বাসিন্দা। তিনি ছয় ছেলের বাবা। এর মধ‍্যে ঘাতক আরিফ হোসেন সবার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই টাকার জন্য বাবাকে নির্যাতন করত ছেলে আরিফ। গত কিছুদিন আগেও বাবার কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়ে মোবাইল ক্রয় করে মাদকাসক্ত আরিফ। ঘটনার দিন রাত ৯ টার দিকে আরিফ হঠাৎ করে দশ হাজার টাকার জন্য বাবাকে চাপ প্রয়োগ করে। টাকা না দিলে বাড়ি ঘর ভাঙচুর করবে বলে জানায়। এই ভয়ে বাবা আব্দুল কাদের আলাদা বাড়ি করা বড় ছেলের বাড়িতে আশ্রয় নেয়।

বিষয়টি জানতে পেরে বড় ছেলে বাবাকে অভয় দিয়ে বাড়িতে রেখে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর আব্দুল কাদের আবারও ভয়ে বড় ছেলের বাড়িতে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে ঘাপটি মেরে থাকা আরিফ পেছন থেকে বাবার পেটে পিঠে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পলাতক আরিফকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

টানা ৫ দিন সারাদেশে বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৮ মার্চ ২০২৬
ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence