ঘরে ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে গলা কেটে হত্যা

১৮ এপ্রিল ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

বগুড়ায় ঘরে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুকুমার দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা সদরের নুনগোলা ইউনিয়নের হরিপুর শশীবদনী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু বন্ধন কুমার দাস (৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জের খানসামা গ্রামের রবি কুমার দাসের ছেলে। বর্তমানে তারা বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে বসবাস করেন। 

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্ধন নামে এক শিশুর গলাকাটা মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের কাছ থেকে জানা গেছে, ওই শিশুকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে আমাদের এখানে বেলা সাড়ে ১১টার দিকে নিয়ে এলে মরদেহ মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কাকলী রানি গত মঙ্গলবার তার ছেলে বন্ধনকে নিয়ে নানির বাড়ি শশীবদনী গ্রামে হরিবাসর অনুষ্ঠানে যোগ দিতে আসেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাকলীর মামা সুকুমার বন্ধনসহ দুই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে যান। ঘরে যাওয়ার কিছুক্ষণ পর সুকুমার ধান কাটার কাঁচি দিয়ে বন্ধনের গলায় আঘাত করেন। এ ঘটনা দেখে অন্য শিশুটি ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে স্থানীয়দের জানালে তারা রক্তাক্ত অবস্থায় বন্ধনকে উদ্ধার করেন।

পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বন্ধনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে উঠলে সুকুমার তার বাড়ির একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

আটক সুকুমার দাস সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামের ঝুমুর দাসের ছেলে এবং নিহত শিশুর মা কাকলী রানির মামা। সুকুমার দাস সম্প্রতি স্নাতক পাস করে বগুড়া আইন কলেজে ভর্তি হয়েছেন।

 
টানা ৫ দিন সারাদেশে বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৮ মার্চ ২০২৬
ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence