রাবির গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ এপ্রিল ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি গাছ থেকে ফারুক হোসেন (৪৮) নামের এক বাদাম বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাবির বধ্যভূমি এলাকার হরিজনপল্লি সংলগ্ন একটি মেহগণির বাগান থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তি রাজশাহীর চারঘাটের নন্দনগাছি উত্তর ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী মহানগরে বাদাম বিক্রি করতেন।নিহতের ছেলে আল আমিন বলেন, তার বাবা আত্মহত্যা করতে পারেন না। তিনি তার মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

রাজশাহী মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, খবর পেয়ে রাবির একটি গাছ থেকে ওই ব্যক্তির মরদেহ করা হয়েছে। এরপর তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম আসে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। 

তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে বলেও জানান ওসি পারভেজ।

 
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬