সাভারে আবারও কিশোর গ্যাংয়ের হামলা, যুবক নিহত

১৩ এপ্রিল ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
নিহত সাজ্জাদ হোসেন (২২)।

নিহত সাজ্জাদ হোসেন (২২)। © সংগৃহীত

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেন থামছেই না ঢাকার সাভারে। এবার কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আরাপাড়ার বালুর মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। 

আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ্ জামান। তিনি জানান, শুক্রবার রাত ১১ টার দিকে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের আরাপাড়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন ঢাকার মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলম নুরার ছেলে। তিনি সাভারের আরাপাড়া এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

আরও পড়ুন: পদ্মায় নিহত দু’জন প্রকৌশলী ও ব্যাংকার, নিখোঁজ রিয়াদ মাইলস্টোনের ছাত্র

নিহতের স্বজন বাপ্পি মিয়া বলেন, গতকাল রাতে সাভার পৌরসভার আরাপাড়ার বালুর মাঠ এলাকায় সাজ্জাদকে স্বপন গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে সাজ্জাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালু নজরুল ইসলাম বলেন, তার বন্ধুরা জানায়, ওই এলাকায় সাজ্জাদ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। এসময় স্বপন গ্যাংয়ের দুই সদস্য রিকশাযোগে যাওয়ার সময় সাজ্জাদ ও তার বন্ধুদের পরিচয় জানতে চায়। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই দুই সদস্যকে চড়থাপ্পড় মারে তারা। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর প্রায় দেড় ঘণ্টা পরে স্বপনসহ তার গ্যাংয়ের আরও ৭/৮ সদস্য ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত একমাসে সাভারে কিশোর গ্যাং সদস্যদের একাধিক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ জন।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close