পদ্মায় নিহত দু’জন প্রকৌশলী ও ব্যাংকার, নিখোঁজ রিয়াদ মাইলস্টোনের ছাত্র

১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৬ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে উদ্ধার তৎপরতা

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে উদ্ধার তৎপরতা © সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে রেলওয়ের প্রকৌশলী ও ব্যাংকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্র। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার ধানকোড়া চরের কাছে এ ঘটনা ঘটে। দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও ব্যাংক কর্মকর্তা জুয়েল রানা (৪০) সম্পর্কে ভায়রা। আর নিখোঁজ রিয়াদ রামিন আরিদ রিয়াদের ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক সঞ্জয় কুমার রায় বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে তারা বেড়াতে গিয়েছিলেন। রাতে দু’জনের লাশ উদ্ধারের পর নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালানো হয়। তারা ট্রলারে পদ্মা নদী ঘুরতে বেড়িয়েছিলেন। দীঘির পাড় থেকে ধানকোড়া চরে গিয়ে ট্রলার ভেড়ান। 

আরো পড়ুন: প্রতিপক্ষের হামলা-গুলিতে হাসপাতালে ছাত্রলীগের ৪ কর্মী

সেখানে গোসলের সময় একে একে তিনজন তলিয়ে যান জানিয়ে তিনি বলেন, চরের পাশে নদীতে এত গভীরতা বুঝতে পারেননি তারা। তারা একে অপরকে বাঁচানোর চেষ্টা করেও সফল হয়নি।

পুলিশ কর্মকর্তা আনসার উজ্জামান বলেন, ঢাকা থেকে ৩০-৩৫ জন এসে ট্রলারে পদ্মায় ভ্রমণে বের হয়। পরে ধানকোড়ার কাছে ১০-১২ জন গোসল করতে নদীতে নামেন। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যান। দু’জনের লাশ উদ্ধার এবং নিখোঁজ কিশোরের উদ্ধারে তল্লাশি চালানো হয়।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close