ব্যাংকে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: র‌্যাব

০৫ এপ্রিল ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
খন্দকার আল মঈন

খন্দকার আল মঈন © ফাইল ছবি

র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে দেখে সন্ত্রাসীদের শনাক্ত করছি। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের ঘটনায় শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থের কোনো লেনদেন হয়েছে কি না আমরা জানি না। আমরা বলতে চাই, বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে সুস্থ, অক্ষত ও নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছি।

আল মঈন জানান, নিরাপত্তা বাহিনী এই এলাকায় অভিযান চালাচ্ছে। র‌্যাব এই অভিযানের সঙ্গেই রয়েছে।পাশাপাশি সন্ত্রাসী দমনে র‌্যাব স্বতন্ত্রভাবে বিশেষ অভিযান চালাবে।

তিনি বলেন, আমরা কেএনএফের সঙ্গে জঙ্গি কানেকশন নির্মূল করতে পেরেছি। এবারও আমরা সফল হবো।

 
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬