নগদের দুই কর্মীকে প্রকাশ্যে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই 

০৪ এপ্রিল ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
নগদের দুই কর্মীকে প্রকাশ্যে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই 

নগদের দুই কর্মীকে প্রকাশ্যে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই  © সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ২ কর্মীকে গুলি ছুড়ে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই দুইকর্মী। তারা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের সুপারভাইজার দেলোয়ার হোসেন (৫০) এবং একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠ কর্মীর শাহীন মিয়া (২৫)।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাওয়ার সময় হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাত ২ ব্যক্তি নগদের ২ কর্মীর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা 
গুলি করলে দেলোয়ারের পেটে এবং শাহীনের হাতে গুলি লাগে। এরপর সশস্ত্র সন্ত্রাসীরা ৬০ লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত শারমীন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
close