ফাঁকা বাড়িতে ছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

০৩ এপ্রিল ২০২৪, ০৮:১১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
নবাবগঞ্জ সরকারি কলেজ

নবাবগঞ্জ সরকারি কলেজ

দুই বছর ফাঁকা বাড়িতে ডেকে নিজ কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ এবং ছবি দেখিয়ে ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক পরিষদের জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কমিটির আহ্বায়ক ড. আব্দুর রউফ বলেন, আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তদন্তে যা পাওয়া যাবে, কলেজ কর্তৃপক্ষকে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।  

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রথমবার কৌশলে মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন সহযোগী অধ্যাপক আব্দুল খালেক চৌধুরী ডলার। এরপর বিভিন্ন সময়ে দফায় দফায় ব্ল্যাকমেইল করে করা হয় নির্যাতন। বিয়ের আশ্বাস দিয়ে বারবার প্রস্তাব দেন শারীরিক সম্পর্কের। পরবর্তীতে রাজি না হয়ে ঘটনা প্রকাশের হুঁশিয়ারি দিলে দেয়া হয় প্রাণনাশের হুমকি।

কলেজছাত্রীর দাবি, সে ক্লাসে গেলে তাকে কলেজের পিয়নের মাধ্যমে ডেকে পাঠাতেন ওই শিক্ষক। এরপর  ফোন নিয়ে তার সঙ্গের আলাপ ও কল রেকর্ড মুছে দিয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল খালেক চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাকে বিতর্কিত ও চাকুরিচ্যুত করতে একটি কুচক্রী মহল কাজ করছে। আমি ষড়যন্ত্রের শিকার।

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬