মহাসড়কে গাড়ি থামিয়ে ছিনতাই, দুই পুলিশ সদস্য রিমান্ডে

২৬ মার্চ ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ছিনতাইকালে দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলদের ছিনতাই করার সময় ধরে ফেলেন। পরে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করা হয়। এরপর মঙ্গলবার তাদের আদালতে পাঠালে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুই কনস্টেবল হলেন, জেলার বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া। দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত আছেন। এ ঘটনায় সোমবার রাতেই তাদের দুইজনকেই সাময়িক বহিষ্কার করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

ওই রাতেই মধুপুর উপজেলার পিকআপ চালক রানা বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, তাদেরকে মির্জাপুর বঙ্গবন্ধু সেতু আমলি আদালতে আনা হয়। পরে বিচারক মনিরুল ইসলাম তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, তাদের দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।

এর আগে মহাসড়কের উপজেলার ধেরুয়া ফ্লাইওভার ব্রিজের দক্ষিণ পাশে একটি পিকআপ সিগন্যাল দেয় তারা। এ সময় চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে পাশেই দেওহাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে মামলার ভয় দেখিয়ে ১১ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে চালক ও হেল্পারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই দুই পুলিশ সদস্যদের ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ২১০ টাকা, একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের পোশাক ও বেল্ট উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পুলিশের পোশাক গায়ে থাকলে তাকে সন্দেহ করার সাহস হয় না। রাতে মহাসড়কে তারা তল্লাশি চালায়। মামলার ভয় দেখিয়ে সুযোগ বুঝে তারা মানুষের কাছে থাকা টাকা-পয়সা লুট করে নেয়। মহাসড়কের মির্জাপুর অংশের বিভিন্ন পয়েন্টে তারা সময় সুযোগ বুঝে ছিনতাই করে।

ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬